Psalms 106:6 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পূর্বপুরুষদের সঙ্গে আমরা গুনাহ্‌ করেছি, আমরা অপরাধী হয়েছি, অধর্ম করেছি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমরা পাপ করেছি, যেমন আমাদের পূর্বপুরুষেরাও করেছে; আমরা অপরাধ করেছি এবং অধর্মাচরণ করেছি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পিতৃপুরুষদের সহিত আমরা পাপ করিয়াছি, আমরা অপরাধী হইয়াছি, অধর্ম্ম করিয়াছি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পিতৃপুরুষদের সহিত আমরা পাপ করিয়াছি, আমরা অপরাধী হইয়াছি, অধর্ম করিয়াছি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমাদের পূর্বপুরুষদের মত আমরাও পাপ করেছি; আমরা অন্যায় করেছি, মন্দভাবে চলেছি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমাদের পূর্বপুরুষদের মত আমরাও গুনাহ্‌ করেছি; আমরা অন্যায় করেছি, খারাপভাবে চলেছি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পিতৃপুরুষদের মত আমরাও পাপ করেছি, করেছি অধর্মাচরণ, আমরাও করেছি দুষ্কর্ম।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যেমন ভাবে আমাদের পূর্বপুরুষরা পাপ করেছে, আমরাও তেমন ভাবেই পাপ করেছি| আমরা ভুল করেছি| আমরা গর্হিত কাজ করেছি!
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমরা পাপ করেছি আমাদের পূর্বপুরুষদের মতো, আমরা অন্যায় করেছি এবং অধর্ম্ম করেছি।