Psalms 106:7 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমাদের পূর্বপুরুষেরা মিসরে তোমার আশ্চর্য সমস্ত কাজ বুঝল না, তোমার বহু অটল মহব্বত স্মরণ করলো না, বরং সমুদ্রতীরে, লোহিত সাগরে, সর্বশক্তিমানের বিরুদ্ধাচরণ করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমাদের পূর্বপুরুষেরা যখন মিশরে ছিল, তারা তোমার আশ্চর্য কাজগুলি বিবেচনা করেনি, তারা তোমার অপার দয়ার কথা মনে রাখেনি, বরং সাগরের তীরে, লোহিত সাগরের তীরে, তারা বিদ্রোহী হয়েছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমাদের পিতৃপুরুষেরা মিসরে তোমার আশ্চর্য্য ক্রিয়া সকল বুঝিল না, তোমার বহু দয়া স্মরণ করিল না, বরং সমুদ্রতীরে, সূফ-সাগরে, বিরুদ্ধাচরণ করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমাদের পিতৃপুরুষেরা মিসরে তোমার আশ্চর্য ক্রিয়া সকল বুঝিল না, তোমার বহু দয়া স্মরণ করিল না, বরং সমুদ্রতীরে, সূফ-সাগরে, বিরুদ্ধাচরণ করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মিসরে থাকার সময়ে আমাদের পূর্বপুরুষেরা তোমার আশ্চর্য কাজ দেখে কিছুই বোঝে নি; তারা তোমার সীমাহীন অটল ভালবাসার কথাও মনে রাখে নি; তারা সাগরের ধারে, লোহিত সাগরের ধারে বিদ্রোহ করেছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মিসরে থাকার সময়ে আমাদের পূর্বপুরুষেরা তোমার অলৌকিক চিহ্ন দেখে কিছুই বোঝে নি; তারা তোমার সীমাহীন অটল মহব্বতের কথাও মনে রাখে নি; তারা সাগরের ধারে, লোহিত সাগরের ধারে বিদ্রোহ করেছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমাদের পিতৃপুরুষেরা পারেনি বুঝতে মিশরে তোমার অলৌকিক ক্রিয়ার মর্ম, স্মরণে রাখেনি তোমার বহুবিচিত্র করুণার কথা, পরিবর্তে বিদ্রোহ ঘোষণা করল তারা লোহিত সাগরতীরে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
হে প্রভু, মিশরে আপনি যে সব অলৌকিক কাজ করেছিলেন তা থেকে আমাদের পূর্বপুরুষরা কিছুই শেখেনি| তারা আপনার ভালবাসা ও দয়া মনে রাখে নি| লোহিত সাগরের ধারে, আমাদের পূর্বপুরুষরা, আপনার বিরুদ্ধাচরণ করেছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমাদের মিশরে তোমার পূর্বপুরুষরা আশ্চর্য্য কাজ সব বোঝেনি; তারা তোমার কাজের বিশ্বস্ত বিধি অগ্রাহ্য করল তারা সমুদ্রতীরে, লোহিত সাগরে, তারা বিদ্রোহ করল।