Psalms 106:9 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তিনি লোহিত সাগরকে ধমক দিলেন, আর তা শুকিয়ে গেল, তিনি তাদেরকে পানির মধ্য দিয়ে চালালেন, যেমন মরুভূমি দিয়ে চালায়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিনি লোহিত সাগরকে তিরস্কার করলেন আর তা শুকিয়ে গেল; মরুভূমির মতো সমুদ্রতলের মধ্য দিয়ে তিনি তাদের নিয়ে গেলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তিনি সূফ-সাগরকে ধমক দিলেন, আর তাহা শুষ্ক হইল, তিনি তাহাদিগকে জলধি দিয়া চালাইলেন, যেমন প্রান্তর দিয়া চালায়।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তিনি সূফ-সাগরকে ধমক্‌ দিলেন, আর তাহা শুষ্ক হইল, তিনি তাহাদিগকে জলধি দিয়া চালাইলেন, যেমন প্রান্তর দিয়া চালায়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাঁর হুকুমে লোহিত সাগর শুকিয়ে গেল; তিনি মরু-এলাকার মধ্য দিয়ে যাওয়ার মত করে গভীর সাগরের মধ্য দিয়ে তাদের নিয়ে গেলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাঁর হুকুমে লোহিত সাগর শুকিয়ে গেল; তিনি মরুভূমির মধ্য দিয়ে যাওয়ার মত করে গভীর সাগরের মধ্য দিয়ে তাদের নিয়ে গেলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তিনি আদেশ দিলেন লোহিত সাগরকে, শুষ্ক হল সাগর বক্ষ, সেই শুষ্কভূমির উপর দিয়ে তিনি পরিচালনা করে নিয়ে গেলেন তাদের।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঈশ্বর আজ্ঞা দিয়েছিলেন এবং লোহিত সাগর শুকিয়ে গিয়েছিলো| শুকনো মরুভূমি দিয়ে চলার মত, তিনি আমাদের পূর্বপুরুষদের সমুদ্রের গভীরতার ভেতর দিয়ে ডাঙায নিয়ে গিয়েছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তিনি লোহিত সাগরকে ধমক দিলেন এবং তা শুকিয়ে গেল, তারপর তিনি তাদেরকে গভীরের মধ্য দিয়ে নিয়ে গেলেন যেমন প্রান্তর দিয়ে যায়।