Psalms 107:22 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তারা শুকরিয়া-কোরবানীগুলো উৎসর্গ করুক, আনন্দগানসহ তাঁর কাজের বর্ণনা করুক।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারা ধন্যবাদের নৈবেদ্য উৎসর্গ করুক এবং আনন্দের গানে তাঁর ক্রিয়াকলাপ বলুক।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহারা স্তববলি উৎসর্গ করুক, আনন্দগানসহ তাঁহার ক্রিয়ার বর্ণনা করুক।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহারা স্তববলি উৎসর্গ করুক, আনন্দগানসহ তাঁহার ক্রিয়ার বর্ণনা করুক।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারা কৃতজ্ঞতা-উৎসর্গের অনুষ্ঠান করুক, আনন্দ-গানের মধ্য দিয়ে তাঁর সব কাজের কথা বলুক।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারা কৃতজ্ঞতা-কোরবানী দিক, আনন্দ-কাওয়ালীর মধ্য দিয়ে তাঁর সব কাজের কথা বলুক।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কৃতজ্ঞতার অর্ঘ্য উৎসর্গ করুক তারা আনন্দগানে বর্ণনা করুক তাঁর কীর্তি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু যা কিছু করেছেন, তার জন্য তাঁকে ধন্যবাদ দেওয়ার উদ্দেশ্যে, প্রভুর কাছে বলি উৎসর্গ কর| প্রভু যা যা করেছেন তা আনন্দের সঙ্গে বল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারা ধন্যবাদ বলি উৎসর্গ করুক এবং গান গেয়ে তাঁর কাজ প্রচার করুক।