Psalms 107:26 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তারা আসমানে উঠে, তারা পানির গভীরে নামে; বিপাকে পড়ে তাদের প্রাণ গলে যায়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যা আকাশমণ্ডল পর্যন্ত উঠল আর অতল পর্যন্ত নেমে এল; বিপদে তাদের সাহস ক্ষয় হল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহারা আকাশে উঠে, তাহারা জলধিতলে নামে; বিপাকে পড়িয়া তাহাদের প্রাণ গলিয়া যায়।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহারা আকাশে উঠে, তাহারা জলধিতলে নামে; বিপাকে পড়িয়া তাহাদের প্রাণ গলিয়া যায়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ফলে নাবিকেরা উঠল আকাশ পর্যন্ত আর নামল জলের তলায়; বিপদে পড়ে ভয়ে তাদের প্রাণ উড়ে গেল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ফলে নাবিকেরা উঠল আসমান পর্যন্ত আর নামল পানির তলায়; বিপদে পড়ে ভয়ে তাদের প্রাণ উড়ে গেল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেই উত্তাল তরঙ্গমালা আকাশে ওঠে, পাতালে নামে, এই দুর্বিপাকে লুপ্ত হয় তাদের সাহস।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঢেউগুলো ওদের আকাশে তুলে দিচ্ছিলো এবং সমুদ্রের গভীরে নামিয়ে দিচ্ছিলো| সে এমন ভয়ঙ্কর ঝড় ছিলো যে ওরা সাহস হারিয়ে ফেলেছিলো|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ঢেউগুলো স্বর্গের কাছে পৌঁছায়, তারপর তারা জলের নিচে নামে; মানুষের সাহস গলে যায় বিপদের কারণে।