Psalms 107:28 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সঙ্কটে তারা মাবুদের কাছে কান্নাকাটি করে, আর তিনি তাদেরকে দুর্দশা থেকে উদ্ধার করেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন তাদের কষ্টে তারা সদাপ্রভুর কাছে কেঁদে উঠল, এবং তিনি তাদের দুর্দশা থেকে রক্ষা করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সঙ্কটে তাহারা সদাপ্রভুর কাছে ক্রন্দন করে, আর তিনি তাহাদিগকে কষ্ট হইতে বাহির করেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সঙ্কটে তাহারা সদাপ্রভুর কাছে ক্রন্দন করে, আর তিনি তাহাদিগকে কষ্ট হইতে বাহির করেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
বিপদে পড়ে তারা সদাপ্রভুর কাছে কান্নাকাটি করল, এতে কষ্ট থেকে তিনি তাদের বের করে আনলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বিপদে পড়ে তারা মাবুদের কাছে ফরিয়াদ জানাল, এতে কষ্ট থেকে তিনি তাদের বের করে আনলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেই দুর্দশার মাঝে তারা প্রভু পরমেশ্বরের কাছে জানায় কাতর নিবেদন তিনি তাদের সঙ্কট থেকে করেন উদ্ধার।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ওরা সমস্যায় পড়েছিলো তাই ওরা সাহায্যের জন্য প্রভুকে ডেকেছিলো এবং তিনি সমস্যাসমুহ থেকে ওদের রক্ষা করেছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারা সঙ্কটে সদাপ্রভুুর কাছে কাঁদল এবং তিনি তাদের দূর্দশার থেকে বের করে আনলেন।