Psalms 107:34 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তিনি ফলবান দেশকে লবণ-মরুভূমি করেন, সেই স্থানের নিবাসীদের কদাচরণের জন্য।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আর ফলবান দেশকে লবণ প্রান্তর করেন, সেখানকার নিবাসীদের দুষ্টতার কারণে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তিনি ফলবান দেশকে লবণ-প্রান্তর করেন, তথাকার নিবাসীদের কদাচরণ প্রযুক্ত।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তিনি ফলবান দেশকে লবণ-প্রান্তর করেন, তথাকার নিবাসীদের কদাচরণ প্রযুক্ত।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আর ফসল জন্মানো জমিকে করে ফেলেন লবণের মাঠ। যারা সেখানে বাস করে তাদের দুষ্টতার জন্যই তিনি এই সব করেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আর ফসল জন্মানো জমিকে করে ফেলেন লবণের মাঠ। যারা সেখানে বাস করে তাদের দুষ্টতার জন্যই তিনি এই সব করেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দেশবাসীর অনাচারের জন্য সুফলা দেশকে তিনি পরিণত করেন ঊষর প্রান্তরে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
উর্বর জমিকে ঈশ্বর পরিবর্তিত করেছেন এবং তা অকাজের নোনা জমিতে পরিণত হয়েছে| কেন? কারণ সেই অঞ্চলে মন্দ লোকরা বসবাস করতো|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এবং তিনি ফলবান দেশকে অনুর্বর করেন, কারণ দুষ্ট লোকেদের জন্য।