Psalms 107:38 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তিনি তাদেরকে দোয়া করেন, তাই তারা অতিশয় বৃদ্ধি পায়, এবং তিনি তাদের পশুদের হ্রাস পেতে দেন না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিনি তাদের আশীর্বাদ করলেন আর তাদের সংখ্যা প্রচুর বৃদ্ধি পেল, আর তিনি তাদের পশুপাল কমতে দিলেন না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তিনি তাহাদিগকে আশীর্ব্বাদ করেন, তাই তাহারা অতিশয় বৃদ্ধি পায়, এবং তিনি তাহাদের পশুগণকে হ্রাস পাইতে দেন না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তিনি তাহাদিগকে আশীর্বাদ করেন, তাই তাহারা অতিশয় বৃদ্ধি পায়, এবং তিনি তাহাদের পশুগণকে হ্রাস পাইতে দেন না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তিনি তাদের আশীর্বাদ করেন আর তাদের সংখ্যা অনেক বেড়ে যায়; তিনি তাদের পশুপাল কমে যেতে দেন না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তিনি তাদের দোয়া করেন আর তাদের সংখ্যা অনেক বেড়ে যায়; তিনি তাদের পশুপাল কমে যেতে দেন না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাঁর আশীর্বাদে অতি বর্ধিষ্ণু হয় তারা, তাদের পশুপালের ক্ষয় হতে দেন না তিনি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঈশ্বর ওদের আশীর্বাদ করলেন, ওদের পরিবার বেড়ে উঠতে লাগলো| ওদের বহুবিধ গৃহপালিত পশু হলো|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তিনি তাদেরকে আশীর্বাদ করেন, তাই তারা অনেক বৃদ্ধি পায় এবং তিনি তাদের পশুদেরকে কমতে দেন না।