Psalms 107:39 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আবার তারা হ্রাস পায় ও অবনত হয়, উৎপীড়ন, বিপদ ও শোকের জন্য।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারপর তাদের সংখ্যা হ্রাস পেল এবং নির্যাতন, বিপদ এবং দুঃখে তারা অবনত হল;
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আবার তাহারা হ্রাস পায় ও অবনত হয়, উৎপীড়ন, বিপদ ও শোক প্রযুক্ত।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আবার তাহারা হ্রাস পায় ও অবনত হয়, উৎপীড়ন, বিপদ ও শোক প্রযুক্ত।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
অত্যাচার, বিপদ ও দুঃখে আবার তাদের সংখ্যা কমে যায় আর তাদের অবস্থা খারাপ হয়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
জুলুম, বিপদ ও দুঃখে আবার তাদের সংখ্যা কমে যায় আর তাদের অবস্থা খারাপ হয়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
উৎপীড়ন, দুর্বিপাক ও দুঃখকষ্টের ভারে তারা যখন বিপর্যস্ত হয়, হয় অবমানিত চরম অপমানে,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
দুর্যোগ এবং সমস্যার জন্য ওদের পরিবারগুলো ছোট এবং দুর্বল ছিলো|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারা কমে যায় এবং নত হয়, যন্ত্রণা বেদনা এবং কষ্টের জন্য।