Psalms 107:6 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সঙ্কটে তারা মাবুদের কাছে কান্নাকাটি করলো, আর তিনি তাদেরকে বিপদ থেকে উদ্ধার করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন তাদের কষ্টে তারা সদাপ্রভুর কাছে কেঁদে উঠল, এবং তিনি তাদের দুর্দশা থেকে উদ্ধার করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সঙ্কটে তাহারা সদাপ্রভুর কাছে ক্রন্দন করিল, আর তিনি তাহাদিগকে কষ্ট হইতে উদ্ধার করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সঙ্কটে তাহারা সদাপ্রভুর কাছে ক্রন্দন করিল, আর তিনি তাহাদিগকে কষ্ট হইতে উদ্ধার করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
বিপদে পড়ে তারা সদাপ্রভুর কাছে কান্নাকাটি করল, এতে কষ্ট থেকে তিনি তাদের উদ্ধার করলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বিপদে পড়ে তারা মাবুদের কাছে ফরিয়াদ জানাল, এতে কষ্ট থেকে তিনি তাদের উদ্ধার করলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেই দুর্দশার মাঝে তারা প্রভু পরমেশ্বরের কাছে জানাল আর্তনিবেদন, আরর তিনি সঙ্কট থেকে তাদের করলেন উদ্ধার।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন ওরা সাহায্যের জন্য প্রভুকে ডাকলো তাই তিনি ওদের বিপদ থেকে উদ্ধার করলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারপর তারা সংকটে সদাপ্রভুুর কাছে কাঁদল এবং তিনি তাদেরকে কষ্ট থেকে উদ্ধার করলেন।