Psalms 107:8 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
লোকে মাবুদের প্রশংসা-গজল করুক, তাঁর অটল মহব্বতের দরুন, মানবজাতির জন্য তাঁর অলৌকিক কাজের দরুণ।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাঁর অবিচল প্রেম এবং মানুষের প্রতি তাঁর আশ্চর্য কাজকর্মের জন্য, তারা সদাপ্রভুকে ধন্যবাদ দিক।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
লোকে সদাপ্রভুর স্তব করুক, তাঁহার দয়া প্রযুক্ত, মনুষ্য-সন্তানদের জন্য তাঁহার আশ্চর্য্য কর্ম্ম প্রযুক্ত।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
লোকে সদাপ্রভুর স্তব করুক, তাঁহার দয়াপ্রযুক্ত, মনুষ্য-সন্তানদের জন্য তাঁহার আশ্চর্য কর্মপ্রযুক্ত।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মানুষের প্রতি সদাপ্রভুর আশ্চর্য আশ্চর্য কাজের জন্য আর তাঁর অটল ভালবাসার জন্য তারা তাঁকে ধন্যবাদ দিক।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মানুষের প্রতি মাবুদের কুদরতি কাজের জন্য আর তাঁর অটল মহব্বতের জন্য তারা তাঁর শুকরিয়া আদায় করুক।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বরের ধন্যবাদ করুক তারা, কারণ তাদের প্রতি তাঁর প্রেম অবিচল, আশ্চর্য তাঁর কীর্তিকলাপ তাদের জন্য।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভুকে তাঁর প্রেমের জন্য এবং তাঁর আশ্চর্য্য কার্য, যা তিনি লোকদের জন্য করেছেন, তার জন্য ধন্যবাদ দাও|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
লোকেরা সদাপ্রভুুর প্রশংসা করুক, তাঁর বিশ্বস্ততার বিধির জন্য এবং মানুষদের জন্য তাঁর আশ্চর্য্য কাজ করেছেন।