Psalms 108:1 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
গজল। হযরত দাউদের কাওয়ালী। আমার অন্তর সুস্থির, হে আল্লাহ্, আমার অন্তর সুস্থির; আমি কাওয়ালী গাইব, তোমার গৌরব করবো। হে আমার দিল, জাগ্রত হও।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
হে ঈশ্বর, আমার হৃদয় তোমাতে অবিচল; আমি আমার সমস্ত প্রাণ দিয়ে গান গাইব ও সংগীত রচনা করব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হে ঈশ্বর, আমার চিত্ত সুস্থির; আমি গান করিব, আমার গৌরব সহ স্তব করিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হে ঈশ্বর, আমার চিত্ত সুস্থির; আমি গান করিব, আমার গৌরব সহ স্তব করিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হে ঈশ্বর, আমার মন স্থির আছে; আমি গান গাইব আর আমার সমস্ত অন্তর দিয়ে গানের সুর তুলব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হে আল্লাহ্, আমার মন স্থির আছে; আমি কাওয়ালী গাইব আর আমার সমস্ত দিল দিয়ে গানের সুর তুলব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হে ঈশ্বর, হৃদয় আমার শান্ত, অচঞ্চল, আমি গাইব তোমার গান, করব তোমার মহিমা কীর্তন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঈশ্বর, আমি প্রস্তুত, আমার সমস্ত হৃদয় ও আত্মা দিয়ে আপনার প্রশংসা গান করার জন্য আমি প্রস্তুত|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমার হৃদয় স্থির, ঈশ্বর, আমি গান গাব এবং আমার গৌরব সহ স্তব করব।