Psalms 108:13 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আল্লাহ্‌কে সঙ্গে নিয়ে আমরা বীরের কাজ করবো; তিনিই আমাদের বিপক্ষদের পরাজিত করবেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ঈশ্বরের সাথে আমরা জয়লাভ করব, এবং তিনি আমাদের শত্রুদের পদদলিত করবেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ঈশ্বরের দ্বারা আমরা বীরের কর্ম্ম করিব; তিনিই আমাদের বিপক্ষদিগকে মর্দ্দন করিবেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ঈশ্বরের দ্বারা আমরা বীরের কর্ম করিব; তিনিই আমাদের বিপক্ষদিগকে মর্দন করিবেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ঈশ্বরের সাহায্যে আমরা জয়লাভ করব; আমাদের শত্রুদের তিনিই পায়ে মাড়াবেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আল্লাহ্‌র সাহায্যে আমরা জয়লাভ করব; আমাদের শত্রুদের তিনিই পায়ে মাড়াবেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ঈশ্বরের শক্তিতে আমরা হব পরাক্রান্ত, তিনি করবেন পদদলিত আমাদের শত্রুদের।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
একমাত্র ঈশ্বরই আমাদের শক্তিশালী করে তুলতে পারেন| ঈশ্বরই আমাদের শত্রুদের পরাজিত করতে পারেন!
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমরা ঈশ্বরের সাহায্য নিয়ে বিজয়ী হব, তিনিই আমাদের শত্রুদের পদদলিত করবেন।