Psalms 108:3 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হে মাবুদ, আমি জাতিদের মধ্যে তোমার প্রশংসা করবো, আমি লোকবৃন্দের মধ্যে তোমার প্রশংসা গাইব।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
হে সদাপ্রভু, জাতিদের মাঝে আমি তোমার প্রশংসা করব; লোকেদের মাঝে আমি তোমার স্তব করব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সদাপ্রভু, আমি জাতিগণের মধ্যে তোমার স্তব করিব, আমি লোকবৃন্দের মধ্যে তোমার প্রশংসা গাহিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সদাপ্রভু, আমি জাতিগণের মধ্যে তোমার স্তব করিব, আমি লোকবৃন্দের মধ্যে তোমার প্রশংসা গাহিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হে সদাপ্রভু, বিভিন্ন জাতির সামনে আমি তোমার ধন্যবাদ করব, তাদের মধ্যে তোমার উদ্দেশে গান গাইব;
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হে মাবুদ, বিভিন্ন জাতির সামনে আমি তোমার শুকরিয়া আদায় করব, তাদের মধ্যে তোমার উদ্দেশে কাওয়ালী গাইব;
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হে প্রভু পরমেশ্বর, জাতিবৃন্দের মাঝে আমি করব তোমার স্তুতি, জনতার মাঝে আমি গাইব তোমার যশোগান।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
হে প্রভু, বিভিন্ন জাতির মধ্যে আমরা আপনার প্রশংসা করবো| অন্যান্য লোকদের মাঝে আমরা আপনার প্রশংসা করবো|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি তোমাকে ধন্যবাদ দেবো, সদাপ্রভুু, লোকেদের মধ্যে; আমি তোমার প্রশংসা গান গাব জাতিদের মধ্যে।