Psalms 108:4 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেননা তোমার অটল মহব্বত আসমানের চেয়ে মহৎ, তোমার বিশ্বস্ততা মেঘ পর্যন্ত ব্যাপ্ত।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কারণ তোমার অবিচল প্রেম আকাশমণ্ডলের ঊর্ধ্বে; তোমার বিশ্বস্ততা গগনচুম্বী।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেননা তোমার দয়া আকাশমণ্ডল অপেক্ষা মহৎ, তোমার সত্য মেঘ পর্য্যন্ত ব্যাপ্ত।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেননা তোমার দয়া আকাশমণ্ডল অপেক্ষা মহৎ, তোমার সত্য মেঘ পর্যন্ত ব্যাপ্ত।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কারণ তোমার অটল ভালবাসা আকাশ থেকেও উঁচু, তোমার বিশ্বস্ততা মেঘেরও উপরে পৌঁছায়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কারণ তোমার অটল মহব্বত আসমান থেকেও উঁচু, তোমার বিশ্বস্ততা মেঘেরও উপরে পৌঁছায়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অবিচল তোমার প্রেম স্বর্গের চেয়েও মহান তোমার ন্যায়নিষ্ঠা মেঘলোকস্পর্শী।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
হে প্রভু, আপনার প্রেম আকাশের চেয়ে উঁচু| আপনার প্রেম উচ্চতম মেঘের চেয়েও উঁচুতে অবস্থিত|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ তোমার বিশ্বস্ততার বিধি আকাশমণ্ডলের ওপরে মহৎ এবং তোমার বিশ্বাসযোগ্যতা আকাশ পর্যন্ত পৌঁছয়।