Psalms 108:5 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হে আল্লাহ্‌, আসমানের উপরে উন্নত হও; সমস্ত দুনিয়ার উপরে তোমার গৌরব উন্নত হোক।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
হে ঈশ্বর, আকাশমণ্ডলের ঊর্ধ্বে গৌরবান্বিত হও; তোমার মহিমা সারা পৃথিবীতে ব্যাপ্ত হোক।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হে ঈশ্বর, আকাশমণ্ডলের উপরে উন্নত হও; সমস্ত পৃথিবীর উপরে তোমার গৌরব উন্নত হউক।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হে ঈশ্বর, আকাশমণ্ডলের উপরে উন্নত হও; সমস্ত পৃথিবীর উপরে তোমার গৌরব উন্নত হউক।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হে ঈশ্বর, তোমার মহিমা আকাশ ছাপিয়ে উঠুক; তোমার গৌরব সমস্ত পৃথিবীর উপরে দেখা দিক।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হে আল্লাহ্‌, তোমার মহিমা আসমান ছাপিয়ে উঠুক; তোমার গৌরব সমস্ত দুনিয়ার উপরে দেখা দিক।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হে ঈশ্বর, আকাশ মণ্ডলের ঊর্দ্ধে তুমি সমুন্নত হও, তোমার মহিমা ব্যাপ্ত হোক সারা পৃথিবীতে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
হে ঈশ্বর, স্বর্গের ওপের উঠুন! সারা বিশ্বকে আপনার মহিমা দেখতে দিন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ঈশ্বর, আকাশমণ্ডলের ওপরে উন্নত হও এবং সারা পৃথিবীর ওপরে তোমার গৌরব উন্নত হোক।