Psalms 108:7 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আল্লাহ্ তাঁর পবিত্র স্থানে প্রতিজ্ঞা করেছেন: আমি উল্লাসের সঙ্গে শিখিম বিভাগ করবো, ও সুক্কোতের উপত্যকা মাপব।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ঈশ্বর তাঁর পবিত্রস্থান থেকে কথা বলেছেন: “জয়ধ্বনিতে আমি শিখিম বিভক্ত করব, সুক্কোতের উপত্যকা আমি পরিমাপ করে দেব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ঈশ্বর আপন পবিত্রতায় কথা কহিয়াছেন। আমি উল্লাস করিব; আমি শিখিম বিভাগ করিব, ও সুক্কোতের তলভূমি মাপিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ঈশ্বর আপন পবিত্রতায় কথা কহিয়াছেন। আমি উল্লাস করিব; আমি শিখিম বিভাগ করিব, ও সুক্কোতের তলভূমি মাপিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ঈশ্বর তাঁর পবিত্রতার নাম করে বলেছেন, “আমি আনন্দের সংগে শিখিম ভাগ করে দেব, সুক্কোতের উপত্যকার জায়গা জরীপ করে ভাগ করে দেব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আল্লাহ্ তাঁর পবিত্রতার নাম করে বলেছেন, “আমি আনন্দের সংগে শিখিম ভাগ করে দেব, সুক্কোতের উপত্যকার জায়গা জরীপ করে ভাগ করে দেব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ঈশ্বর আপন দিব্যধাম থেকে ঘোষণা করেছেনঃ আমি বিজয়োল্লাসে শিখিম বিভাগ করব, বণ্টন করব সুক্কোতের উপত্যকা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঈশ্বর তাঁর মন্দিরে বলেছেন, “আমি যুদ্ধে জয়ী হবো এবং জয় করে সুখী হবো! আমার লোকজনদের মধ্যে আমি এই ভূখণ্ড ভাগ করে দেবো| আমি ওদের শিখিম উপত্যকা দেবো| আমি ওদের সুক্কোত উপত্যকা দেবো|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ঈশ্বর তাঁর পবিত্রতায় কথা বলেছেন, “আমি উল্লাস করব; আমি শিখিম ভাগ করব এবং সুক্কোতের উপত্যকার অংশ ভাগ করে দেবো।