Psalms 109:14 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তার পিতৃগণের অধর্ম মাবুদের স্মরণে থাকুক, তার মায়ের গুনাহ্‌ মুছে না যাক।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সদাপ্রভু যেন তার পূর্বপুরুষদের অপরাধ স্মরণে রাখেন; তার মায়ের পাপ যেন কখনও মুছে না যায়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহার পিতৃগণের অধর্ম্ম সদাপ্রভুর স্মরণে থাকুক, তাহার মাতার পাপ লুপ্ত না হউক।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহার পিতৃগণের অধর্ম সদাপ্রভুর স্মরণে থাকুক, তাহার মাতার পাপ লুপ্ত না হউক।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাদের পূর্বপুরুষদের অন্যায়ের কথা সদাপ্রভুর মনে থাকুক; তাদের মায়েদের পাপ মুছে ফেলা না হোক।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাদের পূর্বপুরুষদের অন্যায়ের কথা মাবুদের মনে থাকুক; তাদের মায়েদের গুনাহ্‌ মুছে ফেলা না হোক।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তার পিতৃপুরুষদের অধর্মাচরণ স্মরণে রাখুন প্রভু পরমেশ্বর, তার মাতৃকলঙ্ক যেন না হয় অপসারিত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু যেন আমার শত্রুর পূর্বপুরুষদের পাপ সম্পর্কে অবগত হোন| ওর মায়ের পাপও যেন কখনও ধুয়ে না যায়|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তার পূর্ব পুরুষদের পাপ সদাপ্রভুুর কাছে উল্লেখ থাকুক, তার মায়ের পাপ ভুলে না যাক।