Psalms 109:15 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সেসব সর্বদা মাবুদের সাক্ষাতে থাকুক, যেন তিনি দুনিয়া থেকে তাদের স্মৃৃতি লোপ করেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সদাপ্রভু যেন তাদের সব পাপ সর্বদা স্মরণে রাখেন, যেন তিনি তাদের নাম পৃথিবী থেকে মুঝে দেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সে সকল সর্ব্বদা সদাপ্রভুর সাক্ষাতে থাকুক, যেন তিনি পৃথিবী হইতে তাহাদের স্মৃতি লোপ করেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সেই সকল সর্বদা সদাপ্রভুর সাক্ষাতে থাকুক, যেন তিনি পৃথিবী হইতে তাহাদের স্মৃৃতি লোপ করেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সব সময় সেগুলো সদাপ্রভুর সামনে থাকুক, যাতে তিনি পৃথিবী থেকে তাদের স্মৃতি মুছে ফেলতে পারেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সব সময় সেগুলো মাবুদের সামনে থাকুক, যাতে তিনি দুনিয়া থেকে তাদের স্মৃতি মুছে ফেলতে পারেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেগুলি সতত থাকুক প্রভুর স্মরণে, তার স্মৃতি তিনি লুপ্ত করুন পৃথিবী থেকে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি আশা করি প্রভু চিরদিন ওই সব পাপগুলো স্মরণে রাখবেন| এবং আমি আশা করি, আমার শত্রুকে সম্পূর্ণ ভুলে যেতে তিনি লোকদের বাধ্য করবেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তার দোষ সবদিন সদাপ্রভুুর সামনে থাকুক, যেন সদাপ্রভুু পৃথিবী থেকে তার স্মৃতি মুছে দেন।