Psalms 109:16 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেননা সে দয়া করার বিষয় বিবেচনা করতো না, কিন্তু তাড়না করতো দুঃখী ও দরিদ্র ব্যক্তিকে, ও ভগ্ন হৃদয়ের লোককে, হত্যা করার জন্য।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কেননা সে অপরের প্রতি দয়া দেখাতে অস্বীকার করেছিল, এবং দরিদ্র, অভাবী এবং ভগ্নহৃদয়কে মৃত্যুর দিকে চালিত করেছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেননা সে দয়া করিবার বিষয় মনে করিত না, কিন্তু তাড়না করিত দুঃখী ও দরিদ্র ব্যক্তিকে, ও ভগ্নান্তঃকরণ লোককে, বধ করিবার নিমিত্ত।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেননা সে দয়া করিবার বিষয় মনে করিত না, কিন্তু তাড়না করিত দুঃখী ও দরিদ্র ব্যক্তিকে, ও ভগ্নান্তঃকরণ লোককে, বধ করিবার নিমিত্ত।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারা দয়া করার কথা কখনও মনে করত না, বরং দুঃখী, গরীব ও হতাশ লোকদের মেরে ফেলার জন্য অত্যাচার করত।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারা দয়া করার কথা কখনও মনে করত না, বরং দুঃখী, গরীব ও হতাশ লোকদের হত্যা করবার জন্য জুলুম করত।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কাউকে করুণা করার কথা তার মনেও হয়নি কখনও দীন দুঃখী ও অসহায়কে সে করেছে নির্যাতন, ভগ্ন-হৃদয় ব্যক্তিকে করেছে হত্যা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কেন? কারণ ওই মন্দ লোকটা কোনদিন কোন ভালো কাজ করে নি| সে কোনদিন কাউকে ভালোবাসে নি| দরিদ্র ও অসহায় মানুষের জীবনকে সে কঠিন করে তুলেছিলো|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যেহেতু এইলোক কাউকে দয়া দেখানোর বিষয় মাথা ঘামাননি, কিন্তু তার বদলে নিপীড়িতদের তাড়না করত এবং অত্যন্ত গরিব লোককে এবং নিরুত্সাহ লোককে হত্যা করত।