Psalms 109:17 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সে বদদোয়া দিতে ভালবাসত, তা তারই প্রতি ঘটলো; দোয়া করতে তার ভাল লাগতো না, তাই সে তা থেকে দূরে রইলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সে অভিশাপ দিতে ভালোবাসত— তা যেন তার দিকেই ফিরে আসে। আশীর্বাদ দানে তার ইচ্ছা ছিল না— তা যেন তার কাছ থেকে দূরে থাকে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সে অভিশাপ দিতে ভালবাসিত, তাহা তাহারই প্রতি ঘটিল; আশীর্ব্বাদ করিতে তাহার প্রীতি হইত না, তাহা তাহা হইতে দূরে রহিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সে অভিশাপ দিতে ভালবাসিত, তাহা তাহারই প্রতি ঘটিল; আশীর্বাদ করিতে তাহার প্রীতি হইত না, তাহা তাহা হইতে দূরে রহিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারা অভিশাপ দিতে ভালবাসত, তাই সেই অভিশাপ তাদেরই উপরে পড়ল; আশীর্বাদ করতে তাদের ভাল লাগত না, তাই আশীর্বাদ তাদের কাছ থেকে দূরে গেল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারা বদদোয়া দিতে ভালবাসত, তাই সেই বদদোয়া তাদেরই উপরে পড়ল; দোয়া করতে তাদের ভাল লাগত না, তাই দোয়া তাদের কাছ থেকে দূরে গেল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অভিশাপ দিতে সে ভালবাসত তাই অভিশাপ নেমে আসুক তার উপর, আশীর্বাদ দানে সে বিমুখ ছিল তাই সে নিজেও বঞ্চিত হোক আশীর্বাদ থেকে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ওই লোকটা সর্বদাই অন্যদের অভিশাপ দিতে ভালবাসত| তাই ওর ক্ষেত্রেই ওই সব মন্দ বিষয় ফলতে দিন| ওই মন্দ লোকটা কোনদিন চায় নি, অন্য কারো ভালো হোক্| তাই ওর ভালো হতে দেবেন না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সে অভিশাপ দিতে ভালবাসত, সেটাই তারই ওপর আসল। সে আশীর্বাদ করতে ঘৃণা করত; তার ওপর যেন আশীর্বাদ না আসুক।