Psalms 109:18 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সে বদদোয়াকে কাপড়ের মত পরতো, তা তার অন্তরে পানির মত প্রবেশ করলো, তার অস্থিতে তেলের মত প্রবিষ্ট হল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অভিশাপ সে নিজের পোশাকের মতো পরেছিল; তা জলের মতো তার শরীরে আর তেলের মতো তার হাড়গোড়ে প্রবেশ করেছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সে অভিশাপকে বস্ত্রের ন্যায় পরিধান করিত, তাহা তাহার অন্তরে জলের ন্যায় প্রবেশ করিল, তাহার অস্থিতে তৈলের ন্যায় প্রবিষ্ট হইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সে অভিশাপকে বস্ত্রের ন্যায় পরিধান করিত, তাহা তাহার অন্তরে জলের ন্যায় প্রবেশ করিল, তাহার অস্থিতে তৈলের ন্যায় প্রবিষ্ট হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কাপড় পরার মত করে অভিশাপ দেওয়া তাদের অভ্যাসে দাঁড়িয়েছিল; তা অভ্যাসে দাঁড়িয়েছিল তাদের জল খাওয়ার মত আর দেহে তেল মাখাবার মত।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কাপড় পরার মত করে বদদোয়া দেওয়া তাদের অভ্যাসে দাঁড়িয়েছিল; তা অভ্যাসে দাঁড়িয়েছিল তাদের পানি খাওয়ার মত আর গায়ে তেল মাখাবার মত।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অভিশাপ উচ্চারণই ছিল তার অঙ্গের বসন, জলের মত প্রবেশ করুক তার দেহে সেই অভিশাপ, তেলের মত প্রবিষ্ট হোক তার অস্থির মাঝে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
অভিশাপ যেন ওর বস্ত্র হয়| অভিশাপ যেন ওর তৃষ্ণার জল হয়, অভিশাপগুলো যেন ওর দেহে মাখা তেল হয়|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সে অভিশাপকে কাপড়ের মতো পরত এবং তার অভিশাপ তার অন্তর থেকে জলের মতো, তার হাড়ের মধ্যে থেকে তেলের মত আসল।