Psalms 109:2 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেননা লোকে আমার বিরুদ্ধে নাফরমানীর মুখ ও ছলের মুখ খুলেছে; তারা মিথ্যাবাদী জিহ্বা দ্বারা আমার সঙ্গে কথা বলেছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
দেখো, যারা দুষ্ট ও প্রতারক তারা আমার বিরুদ্ধে মুখ খুলেছে; ওদের মিথ্যাবাদী জিভ দিয়ে আমার বিরুদ্ধে কথা বলেছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেননা লোকে আমার বিরুদ্ধে দুষ্টতার মুখ ও ছলের মুখ খুলিয়াছে; তাহারা মিথ্যাবাদী জিহ্বা দ্বারা আমার সহিত কথা কহিয়াছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেননা লোকে আমার বিরুদ্ধে দুষ্টতার মুখ ও ছলের মুখ খুলিয়াছে; তাহারা মিথ্যাবাদী জিহ্বা দ্বারা আমার সহিত কথা কহিয়াছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
দুষ্ট ছলনাকারী লোকেরা আমার বিরুদ্ধে মুখ খুলেছে; তাদের মিথ্যাবাদী জিভ্‌ দিয়ে তারা আমার বিরুদ্ধে কথা বলেছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
দুষ্ট ছলনাকারী লোকেরা আমার বিরুদ্ধে মুখ খুলেছে; তাদের মিথ্যাবাদী জিভ্‌ দিয়ে তারা আমার বিরুদ্ধে কথা বলেছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দুর্জন ও প্রতারকেরা অভিযোগ করছে আমার বিরুদ্ধে, তারা আমার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিচ্ছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
দুষ্ট লোকরা আমার সম্পর্কে মিথ্যা কথা বলছে| যা সত্য নয় ওরা তাই বলছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ দুষ্ট এবং প্রতারক আমাকে আক্রমণ করে তারা আমার বিরুদ্ধে মিথ্যা কথা বলে।