Psalms 109:21 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু, তুমি হে মাবুদ, আমার মালিক, নিজের নামের অনুরোধে আমার সঙ্গে ব্যবহার কর; তোমার অটল মহব্বত মঙ্গলময়, অতএব আমাকে উদ্ধার কর।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু তুমি, হে সার্বভৌম সদাপ্রভু, তোমার নামের গুণে আমাকে সাহায্য করো, তোমার প্রেমের মহিমায় আমাকে উদ্ধার করো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু, হে প্রভু সদাপ্রভু, নিজ নামের অনুরোধে আমার সহিত ব্যবহার কর; তোমার দয়া মঙ্গলময়, অতএব আমাকে উদ্ধার কর।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু, হে প্রভু সদাপ্রভু, নিজ নামের অনুরোধে আমার সহিত ব্যবহার কর; তোমার দয়া মঙ্গলময়, অতএব আমাকে উদ্ধার কর।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু তুমি, হে প্রভু সদাপ্রভু, তোমার সুনাম রক্ষার জন্য তুমি আমার প্রতি দয়া কর; তোমার ভালবাসা মংগলময় বলে তুমি আমাকে উদ্ধার কর।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু তুমি, হে আল্লাহ্‌ মালিক, তোমার সুনাম রক্ষার জন্য তুমি আমার প্রতি দয়া কর; তোমার মহব্বতের মেহেরবানীতে তুমি আমাকে উদ্ধার কর।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু হে প্রভু, ঈশ্বর আমার তুমি নিজ নামের স্বার্থে আমার পক্ষ অবলম্বন কর, যা ছিল তোমার অঙ্গীকার, উদ্ধার কর আমায় তোমার অবিচল প্রেমের গুণে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু, আপনি আমার সদাপ্রভু| তাই আমার প্রতি এমন ব্যবহার করুন যা আপনার নামের মর্যাদা এনে দেবে| আপনার প্রেম খুব মহান, তাই আমায় রক্ষা করুন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সদাপ্রভুু আমার প্রভু, নিজ নামের অনুরোধে আমার সঙ্গে ব্যবহার কর; কারণ তোমার বিশ্বস্ত বিধি মঙ্গলময়, আমাকে বাঁচাও।