Psalms 109:23 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি সন্ধ্যাকালীন ছায়ার মত বিলীন হচ্ছি, পঙ্গপালের মত ইতস্তত চালিত হচ্ছি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সান্ধ্য ছায়ার মতো আমি বিলীন হয়ে যাই; পঙ্গপালের মতো আমাকে দূর করা হয়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি হেলিয়া পড়া ছায়ার ন্যায় অতীত হইতেছি, পঙ্গপালের ন্যায় ইতস্ততঃ চালিত হইতেছি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি হেলিয়া পড়া ছায়ার ন্যায় অতীত হইতেছি, পঙ্গপালের ন্যায় ইতস্ততঃ চালিত হইতেছি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
বিকালের ছায়ার মতই আমি মিলিয়ে যাচ্ছি; পংগপালের মত আমাকে ঝেড়ে ফেলা হয়েছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বিকালের ছায়ার মতই আমি মিলিয়ে যাচ্ছি; পংগপালের মত আমাকে ঝেড়ে ফেলা হয়েছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বিলীয়মান ছায়ার মতই আমি বিগতপ্রায়, পতঙ্গের মত নিক্ষিপ্ত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি এমন অনুভব করি যেন, বেলা শেষের লম্বা ছায়ার মত আমার জীবন শেষ হয়ে গেছে| আমি নিজেকে অগ্রাহ্য করা ছারপোকার মত মনে করি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি হেলে পড়ছি সন্ধ্যার ছায়ার মতো; আমাকে ঝাকানো হচ্ছে পঙ্গপালের মতো।