Psalms 109:28 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তারা বদদোয়া দিক;, কিন্তু তুমি দোয়া করো; তারা উঠলে লজ্জিত হবে, কিন্তু তোমার এই গোলাম আনন্দ করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারা অভিশাপ দিক, কিন্তু তুমি আশীর্বাদ দিয়ো; যারা আমাকে আক্রমণ করে, তারা যেন লজ্জায় পড়ে, কিন্তু তোমার দাস আনন্দ করুক।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহারা শাপ দিউক, কিন্তু তুমি আশীর্ব্বাদ করিও; তাহারা উঠিলে লজ্জিত হইবে, কিন্তু তোমার এই দাস আনন্দ করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহারা শাপ দিউক, কিন্তু তুমি আশীর্বাদ করিও; তাহারা উঠিলে লজ্জিত হইবে, কিন্তু তোমার এই দাস আনন্দ করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারা অভিশাপ দিক, কিন্তু তুমি আশীর্বাদ কোরো; তারা আমার বিরুদ্ধে উঠলে লজ্জায় পড়বে, কিন্তু তোমার দাস আনন্দিত হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারা বদদোয়া দিক, কিন্তু তুমি দোয়া কোরো; তারা আমার বিরুদ্ধে উঠলে লজ্জায় পড়বে, কিন্তু তোমার গোলাম আনন্দিত হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ওরা অভিশাপ দিক, কিন্তু তুমি আমায় কর আশীর্বাদ, আমার আক্রমণকারীরা হোক নতশির লজ্জায়, অপমানে, আনন্দিত হোক তোমার এ দাস।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ওই মন্দ লোকরা আমায় অভিশাপ দেয়| কিন্তু আপনি আমায় আশীর্বাদ করতে পারেন প্রভু| ওরা আমায় আক্রমণ করেছে, তাই ওদের পরাজিত করুন| তাহলে আপনার দাস, আমি সুখী হব|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যদিও তারা আমাকে শাপ দেয়, দয়া করে তুমি আশীর্বাদ কর; যখন তারা আক্রমণ করে যেন তারা লজ্জিত হয়। কিন্তু তোমার এ দাস আনন্দ করবে।