Psalms 109:29 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমার দুশমনরা অপমানে জর্জরিত হবে, পোশাকের মত তারা নিজেদের লজ্জায় আচ্ছাদিত হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমার অভিযোগকারীরা অপমানে আবৃত হোক, এবং আলখাল্লার মতো লজ্জায় আচ্ছাদিত হোক।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমার বিপক্ষগণ অপমান-পরিহিত হইবে, উত্তরীয়ের ন্যায় লজ্জায় আচ্ছাদিত হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমার বিপক্ষগণ অপমান-পরিহিত হইবে, উত্তরীয়ের ন্যায় তাহারা লজ্জায় আচ্ছাদিত হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমার বিপক্ষেরা অপমানে ঢাকা পড়ুক, আর লজ্জা চাদরের মত তাদের দেহে জড়িয়ে থাকুক।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমার বিপক্ষেরা অপমানে ঢাকা পড়ুক, আর লজ্জা চাদরের মত তাদের গায়ে জড়িয়ে থাকুক।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমার প্রতিপক্ষ হোক কলঙ্কলিপ্ত লজ্জাই হোক ওদের উত্তরীয়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমার শত্রুদের বিব্রত করে দিন! ওদের বস্ত্রাবরণ হিসেবে ওরা যেন ওদের লজ্জাই পরিধান করে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমার বিপক্ষরা লজ্জিত পোশাকে পরিহিত হবে এবং ডাকাতি করা পোশাকের মতো লজ্জায় ঢেকে যাবে।