Psalms 109:4 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমার প্রেমের পরিবর্তে তারা আমার বিপক্ষ হয়েছে, কিন্তু আমি মুনাজাতে রত।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমার বন্ধুত্বের বিনিময়ে তারা আমাকে অভিযুক্ত করেছে, কিন্তু আমি প্রার্থনায় রত থেকেছি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমার প্রেমের পরিবর্ত্তে তাহারা আমার বিপক্ষ হইয়াছে, কিন্তু আমি প্রার্থনায় রত।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমার প্রেমের পরিবর্তে তাহারা আমার বিপক্ষ হইয়াছে, কিন্তু আমি প্রার্থনায় রত।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমার ভালবাসার বদলে তারা আমার বিরুদ্ধে শত্রুতা করে, কিন্তু আমি প্রার্থনায় ব্যস্ত থাকি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমার ভালবাসার বদলে তারা আমার বিরুদ্ধে শত্রুতা করে, কিন্তু আমি মুনাজাতে ব্যস্ত থাকি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমার ভালবাসার বিনিময়ে তারা করছে বিরুদ্ধাচরণ, তবুও আমি রয়েছি প্রার্থনায় নিবিষ্ট তাদের মঙ্গল কামনায়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি ওদের ভালোবেসেছিলাম, কিন্তু ওরা আমায় ঘৃণা করে| তাই ঈশ্বর, এখন আমি আপনার কাছে শরণাগত|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমার ভালবাসার পরিবর্তে তারা আমার নিন্দা করে কিন্তু আমি তাদের জন্য প্রার্থনা করি।