Psalms 11:1 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
প্রধান বাদ্যকরের জন্য। হযরত দাউদের। আমি মাবুদের আশ্রয় নিয়েছি; তোমরা কি ভেবে আমার প্রাণকে বল, পাখির মত তোমাদের পর্বতে উড়ে যাও;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি সদাপ্রভুতে শরণ নিয়েছি। তুমি কেমন করে আমায় বলো: “পাখির মতো তোমার পাহাড়ের দিকে উড়ে যাও।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি সদাপ্রভুর শরণ লইয়াছি; তোমরা কি ভাবিয়া আমার প্রাণকে বল, পক্ষীর ন্যায় তোমাদের পর্ব্বতে উড়িয়া যাও;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি সদাপ্রভুর শরণ লইয়াছি; তোমরা কি ভাবিয়া আমার প্রাণকে বল, পক্ষীর ন্যায় তোমাদের পর্বতে উড়িয়া যাও;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি তো সদাপ্রভুর মধ্যেই আশ্রয় নিয়েছি। তোমরা কেন বলছ, “পাখীর মত উড়ে তোমাদের পাহাড়ে পালিয়ে যাও”?
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি তো মাবুদের মধ্যেই আশ্রয় নিয়েছি। তোমরা কেন বলছ, “পাখীর মত উড়ে তোমাদের পাহাড়ে পালিয়ে যাও”?
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি প্রভু পরমেশ্বরের শরণ নিয়েছি। তোমরা কি করে আমাকে বল: পাখির মত উড়ে পালাও পাহাড়ে,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি প্রভুর ওপর বিশ্বাস রাখি| তবে কেন তোমরা আমায় দৌড়ে গিয়ে লুকিয়ে পড়ার পরামর্শ দিয়েছিলে? তুমি আমায় বলেছিলে, “পাখীর মত তোমার পর্বতে উড়ে যেতে!”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি সদাপ্রভুুতে আশ্রয় গ্রহণ করেছি; কিভাবে তুমি আমার প্রাণকে বলবে, “পাখির মত উড়ে পর্বতে যাও?”