Psalms 11:2 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেননা দেখ, দুষ্টরা ধনুকে চাড়া দিচ্ছে, নিজ নিজ তীর গুণে যোগ করছে, যেন সরলচিত্তদের অন্ধকারে বিদ্ধ করে;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কারণ দেখো, ন্যায়পরায়ণদের হৃদয় বিদ্ধ করার জন্য ছায়া থেকে তির নিক্ষেপ করতে তারা ধনুকের দড়িতে তির লাগিয়েছে দুষ্টরা তাদের ধনুকে গুণ পরিয়েছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেননা দেখ, দুষ্টগণ ধনুকে চাড়া দিতেছে, আপন আপন বাণ গুণে যোগ করিতেছে, যেন সরলচিত্তদিগকে অন্ধকারে বিদ্ধ করে;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেননা দেখ, দুষ্টগণ ধনুকে চাড়া দিতেছে, আপন আপন বাণ গুণে যোগ করিতেছে, যেন সরলচিত্তদিগকে অন্ধকারে বিদ্ধ করে;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কেন বলছ, “অন্তরে যারা খাঁটি অন্ধকার থেকে তাদের তীর মারবার জন্য দুষ্ট লোকেরা তাদের ধনুক বাঁকিয়েছে আর তাতে তীর লাগিয়েছে”?
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কেন বলছ, “অন্তরে যারা খাঁটি অন্ধকার থেকে তাদের তীর মারবার জন্য দুষ্ট লোকেরা তাদের ধনুক বাঁকিয়েছে আর তাতে তীর লাগিয়েছে”?
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কারণ দুষ্টেরা ধনুকে গুণ পরিয়েছে অব্যর্থ শরসন্ধানে তারা অন্ধকারে ধর্মভীরূদের তীর বিদ্ধ করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মন্দ লোকরা শিকারীর মত, তারা অন্ধকারে লুকিয়ে থাকে| তারা ধনুকের ছিলা টেনে ধরে| তারা তাদের তীর লোকের দিকে তাক করে এবং সাধু ও সৎ‌ লোকের হৃদয়ে তা সরাসরি বিদ্ধ করে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ দেখ, দুষ্টেরা তাদের ধনুক তৈরী করেছে, তারা তাদের তীরগুলো দড়ির উপরে প্রস্তুত করেছে যেন যাদের হৃদয় সরল তাদেরকে অন্ধকারে বিদ্ধ করতে পারে।