Psalms 11:7 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেননা মাবুদ ধর্মময়, ধর্মকর্মই ভালবাসেন; সরল লোক তাঁর মুখ দর্শন করবেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কারণ সদাপ্রভু ধার্মিক, তিনি ন্যায় ভালোবাসেন; ন্যায়পরায়ণ লোক তাঁর মুখদর্শন করবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেননা সদাপ্রভু ধর্ম্মময়, ধর্ম্মকর্ম্মই ভালবাসেন; সরল লোক তাঁহার শ্রীমুখ দর্শন করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেননা সদাপ্রভু ধর্মময়, ধর্মকর্মই ভালবাসেন; সরল লোক তাঁহার শ্রীমুখ দর্শন করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভু ন্যায়বান বলেই ন্যায়ের কাজ তিনি ভালবাসেন; যারা খাঁটি তারা তাঁর মুখ দেখতে পাবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদ ন্যায়বান বলেই ন্যায়ের কাজ তিনি ভালবাসেন; যারা খাঁটি তারা তাঁর মুখ দেখতে পাবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বর ন্যায়পরায়ণ, ন্যায়সঙ্গত কর্মেই তিনি প্রীত, ন্যায়নিষ্ঠ ব্যক্তিই দর্শন করবে তাঁর শ্রীমুখ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু প্রভু ভালো| যেসব লোক ভাল কাজ করে তিনি তাদের ভালোবাসেন| সৎ‌ লোকরা তাঁরই সঙ্গে থাকবে এবং তাঁকে দেখতে পাবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ সদাপ্রভুু ধার্মিক এবং তিনি ধার্ম্মিকতা ভালবাসেন; ন্যায়পরায়ণেরা তাঁর মুখ দেখতে পাবে।