Psalms 110:1 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হযরত দাউদের কাওয়ালী। মাবুদ আমার প্রভুকে বলেন, তুমি আমার ডান দিকে বস, যতদিন আমি তোমার দুশমনদেরকে তোমার পাদপীঠ না করি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সদাপ্রভু আমার প্রভুকে বলেন: “যতক্ষণ না আমি তোমার শত্রুদের, তোমার পাদপীঠ করি তুমি আমার ডানদিকে বসো।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সদাপ্রভু আমার প্রভুকে বলেন, তুমি আমার দক্ষিণে বস, যাবৎ আমি তোমার শত্রুগণকে তোমার পাদপীঠ না করি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সদাপ্রভু আমার প্রভুকে বলেন, তুমি আমার দক্ষিণে বস, যাবৎ আমি তোমার শত্রুগণকে তোমার পাদপীঠ না করি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভু আমার প্রভুকে বললেন, “যতক্ষণ না আমি তোমার শত্রুদের তোমার পায়ের তলায় রাখি, ততক্ষণ তুমি আমার ডান দিকে বস।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদ আমার প্রভুকে বললেন, “যতক্ষণ না আমি তোমার শত্রুদের তোমার পায়ের তলায় রাখি, ততক্ষণ তুমি আমার ডান দিকে বস।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বর বলেন আমার প্রভুকে, যিনি আমার রাজা: তুমি আমার দক্ষিণে বস, যতক্ষণ না তোমার শত্রুদের আমি করি তোমার পাদপীঠ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু আমার মনিবকে বলেছেন, “যতক্ষণ পর্যন্ত আমি তোমার শত্রুকে তোমার অধীনে না এনে দিই ততক্ষণ আমার ডান দিকে বস|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সদাপ্রভুু আমার প্রভুকে বলেন, “আমার ডানদিকে বস, যতক্ষণ না আমি তোমার শত্রুদেরকে তোমার পা রাখার জায়গায় না নিয়ে আসি।”