Psalms 110:2 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মাবুদ সিয়োন থেকে তোমার পরাক্রমদণ্ড প্রেরণ করবেন, তুমি তোমার দুশমনদের মধ্যে কর্তৃত্ব করো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সদাপ্রভু জেরুশালেম থেকে তোমার শক্তিশালী রাজ্য বিস্তার করবেন; আর তুমি তোমার শত্রুদের উপর রাজত্ব করবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সদাপ্রভু সিয়োন হইতে তোমার পরাক্রমদণ্ড প্রেরণ করিবেন, তুমি আপন শত্রুদের মধ্যে কর্ত্তৃত্ব করিও।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সদাপ্রভু সিয়োন হইতে তোমার পরাক্রমদণ্ড প্রেরণ করিবেন, তুমি আপন শত্রুদের মধ্যে কর্তৃত্ব করিও।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমার রাজপদের অধিকার সদাপ্রভু সিয়োন থেকে প্রকাশ করবেন; তিনি বলবেন, “তোমার শত্রুদের মাঝখানে থেকে তুমি রাজত্ব কোরো।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমার রাজপদের অধিকার মাবুদ সিয়োন থেকে প্রকাশ করবেন; তিনি বলবেন, “তোমার শত্রুদের মাঝখানে থেকে তুমি রাজত্ব কোরো।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সিয়োন থেকে প্রভু পরমেশ্বর প্রেরণ করবেন তোমার পরাক্রমের রাজদণ্ড, তোমার শত্রুদলের মাঝে রাজত্ব করবে তুমি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু তোমার রাজ্য বাড়াতে সাহায্য করবেন, তোমার রাজ্য সিয়োনে শুরু হবে যতদিন পর্যন্ত তুমি তোমার শত্রুদের তাদের নিজেদের রাজ্যে শাসন করবে, ততদিন তা বাড়তে থাকবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সদাপ্রভুু বললেন, “সিয়োন থেকে তোমার শক্তির রাজদণ্ড ধরে রাখ; তোমার শত্রুদের ওপর শাসন কর।