Psalms 110:3 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমার সৈন্যসামন্ত সংগ্রহ দিনে, তোমার লোকেরা স্বেচ্ছায় দেওয়া উপহার হবে; পবিত্র শোভায়, ঊষার গর্ভ থেকে, তোমার যুবকেরা তোমার কাছে শিশিরতুল্য।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যখন তুমি যুদ্ধে যাবে, তোমার লোকেরা স্বেচ্ছায় তোমার সেবা করবে। তুমি পবিত্র পোশাকে সজ্জিত হবে, আর ভোরের শিশিরের মতো তোমার শক্তি প্রতিদিন নতুন হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমার বিক্রম দিনে তোমার প্রজাগণ স্বেচ্ছায় দত্ত উপহার হইবে; পবিত্র শোভায়, ঊষার গর্ভ হইতে, তোমার যুবকেরা তোমার কাছে শিশির তুল্য।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমার বিক্রম-দিনে তোমার প্রজাগণ স্বেচ্ছায় দত্ত উপহার হইবে; পবিত্র শোভায়, ঊষার গর্ভ হইতে, তোমার যুবকেরা তোমার কাছে শিশিরতুল্য।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যুদ্ধের দিনে তোমার লোকেরা নিজেরাই যুদ্ধ করতে আসবে; পবিত্রতার সাজে সেজে ভোরের গর্ভ থেকে যেমন শিশির, তেমনি তোমার কাছে তোমার যুবকেরা।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যুদ্ধের দিনে তোমার লোকেরা নিজেরাই যুদ্ধ করতে আসবে; পবিত্রতার সাজে সেজে ভোরের গর্ভ থেকে যেমন শিশির, তেমনি তোমার কাছে তোমার যুবকেরা।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যেদিন তুমি পবিত্র পর্বতে তোমার বাহিনীকে পরিচালনা করবে শত্রুর বিরুদ্ধে সে দিন তোমার প্রজাবৃন্দ স্বেচ্ছায় নিজেদের করবে উৎসর্গ, ঊষার শিশিরের মত তরুণদল আসবে তোমার কাছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যখন আপনি আপনার সৈন্যদের একত্রিত করবেন, তখন আপনার লোকরা স্বেচ্ছায় আপনার সঙ্গে যোগ দেবে| ওরা ওদের বিশেষ পোশাক পরে অতি প্রত্যুষে মিলিত হবে| জমিতে পড়া শিশির কণার মত ওই তরুণরা আপনার চারদিকে থাকবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমার বিক্রম দিনের তোমার প্রজারা তোমাকে অনুসরণ করবে স্ব-ইচ্ছায় পবিত্র পর্বতের ওপরে; ভোরের গর্ভ থেকে বেরিয়ে যাবে শিশিরের মতো তোমার যুবকেরা।”