Psalms 110:4 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মাবুদ শপথ করলেন, অনুশোচনা করবেন না, তুমি অনন্তকালীন ইমাম, মাল্‌কীসিদ্দিকের রীতি অনুসারে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সদাপ্রভু শপথ করেছেন, আর তিনি মন পরিবর্তন করবেন না: “মল্কীষেদকের রীতি অনুযায়ী, তুমি চিরকালীন যাজক।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সদাপ্রভু শপথ করিলেন, অনুশোচনা করিবেন না, তুমি অনন্তকালীন যাজক, মল্কীষেদকের রীতি অনুসারে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সদাপ্রভু শপথ করিলেন, অনুশোচনা করিবেন না, তুমি অনন্তকালীন যাজক, মল্কীষেদকের রীতি অনুসারে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভু শপথ করেছেন, “তুমি চিরকালের জন্য মল্কীষেদকের মত পুরোহিত।” এই বিষয়ে তিনি তাঁর মন বদলাবেন না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদ কসম খেয়েছেন, “তুমি চিরকালের জন্য মাল্‌কীসিদ্দিকের মত ইমাম।” এই বিষয়ে তিনি তাঁর মন বদলাবেন না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শপথ করেছেন প্রভু পরমেশ্বর, তাঁর সঙ্কল্পের হবে না অন্যথা। মল্কীষেদকের প্রথা অনুযায়ী তুমি হবে চিরকালের জন্য নিযুক্ত পুরোহিত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু একটা প্রতিশ্রুতি দিয়েছেন এবং তিনি তাঁর মত পরিবর্তন করবেন না| “তুমি চিরদিনের জন্য একজন যাজক, একটি বিশিষ্ট রীতির যাজকের মত, যেমন মল্কীষেদক ছিল সেইরকম|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সদাপ্রভুু শপথ করেছেন এবং পরিবর্তন হবে না; “তুমি অনন্তকালীন যাজক, মল্কীষেদকের রীতি অনুসারে।”