Psalms 110:5 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমার ডান পাশে প্রভু অবস্থিত, তাঁর ক্রোধের দিনে বাদশাহ্‌দেরকে চূর্ণ করবেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
প্রভু তোমার ডানদিকে আছেন; তিনি তাঁর ক্রোধের দিনে রাজাদের চূর্ণ করবেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমার দক্ষিণে স্থিত প্রভু আপন ক্রোধের দিনে রাজগণকে চূর্ণ করিবেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমার দক্ষিণে স্থিত প্রভু আপন ক্রোধের দিনে রাজগণকে চূর্ণ করিবেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
প্রভু তোমার ডান পাশে আছেন; তাঁর ক্রোধের দিনে তিনি রাজাদের শেষ করে দেবেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
দীন-দুনিয়ার মালিক তোমার ডান পাশে আছেন; তাঁর গজবের দিনে তিনি বাদশাহ্‌দের শেষ করে দেবেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু তোমার দক্ষিণে আছেন, তাঁর ক্রোধের দিনে তিনি রাজাদের করবেন চূর্ণ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমার প্রভু আপনার ডান দিকে রয়েছে| যখন তিনি ক্রুদ্ধ হন তখন তিনি অন্যান্য রাজাদের পরাজিত করেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
প্রভু তোমার ডানদিকে আছেন। তিনি রাজাদের হত্যা করবেন তাঁর ক্রোধের দিনের।