Psalms 110:6 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তিনি জাতিদের মধ্যে বিচার করবেন, তিনি লাশ দিয়ে দেশ পরিপূর্ণ করবেন; তিনি সমস্ত দুনিয়ার বাদশাহ্‌দের পরাজিত করবেন;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিনি জাতিদের বিচার করবেন, আর শবদেহ দিয়ে দেশ পূর্ণ করবেন, এবং সমস্ত পৃথিবীর শাসকদের চূর্ণ করবেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তিনি জাতিদের মধ্যে বিচার করিবেন, তিনি শবে দেশ পরিপূর্ণ করিবেন, তিনি বিস্তীর্ণ দেশে মস্তক চূর্ণ করিবেন;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তিনি জাতিদের মধ্যে বিচার করিবেন, তিনি শবে দেশ পরিপূর্ণ করিবেন; তিনি বিস্তীর্ণ দেশে মস্তক চূর্ণ করিবেন;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তিনি বিভিন্ন জাতির বিচার করে রায় দেবেন; তিনি পৃথিবী মৃতদেহে পরিপূর্ণ করবেন; তিনি পৃথিবীর সব জায়গায় শত্রুদের মাথা চুরমার করবেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তিনি বিভিন্ন জাতির বিচার করে রায় দেবেন; তিনি দুনিয়া লাশে পরিপূর্ণ করবেন; তিনি দুনিয়ার সব জায়গায় শত্রুদের মাথা চুরমার করবেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তিনি জাতিসমূহের বিচার করবেন, মৃতদেহে পরিপূর্ণ করবেন যুদ্ধক্ষেত্র, সকল দেশের নেতৃবৃন্দকে করবেন পরাজিত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঈশ্বর জাতি সকলের বিচার করবেন| জমিটি মৃতদেহে ঢেকে যাবে এবং ঈশ্বর শক্তিশালী জাতির নেতাদের শাস্তি দেবেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তিনি জাতিদের বিচার করবেন, তিনি মৃতদেহ দিয়ে উপত্যকা পূর্ণ করবেন; তিনি নেতাদের হত্যা করবেন অনেক দেশে।