Psalms 111:1 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মাবুদের প্রশংসা হোক! আমি সর্বান্তঃকরণে মাবুদের শুকরিয়া করবো, সরল লোকদের সভায় ও মণ্ডলীর মধ্যে করবো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সদাপ্রভুর প্রশংসা করো। ন্যায়পরায়ণ লোকেদের সমাবেশে ও মণ্ডলীতে সমস্ত হৃদয় দিয়ে আমি তোমার স্তব করব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমরা সদাপ্রভুর প্রশংসা কর। আমি সর্ব্বান্তঃকরণে সদাপ্রভুর স্তব করিব, সরল লোকদের সভায় ও মণ্ডলীর মধ্যে করিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমরা সদাপ্রভুর প্রশংসা কর। আমি সর্বান্তঃকরণে সদাপ্রভুর স্তব করিব, সরল লোকদের সভায় ও মণ্ডলীর মধ্যে করিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভুর প্রশংসা হোক। আমি সমস্ত অন্তর দিয়ে সদাপ্রভুর গৌরব করব, গৌরব করব ঈশ্বরভক্তদের দলের মধ্যে, গৌরব করব সভার লোকদের মধ্যে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আলহামদুলিল্লাহ্! আমি সমস্ত দিল দিয়ে মাবুদের প্রশংসা করব, প্রশংসা করব আল্লাহ্ভক্তদের দলের মধ্যে, প্রশংসা করব মাহ্ফিলের লোকদের মধ্যে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বরের গুণকীর্তন কর! সারা অন্তর দিয়ে আমি করব প্রভুর স্তবগান সজ্জনদের সভায়, জনসমাবেশে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভুর প্রশংসা কর! যেখানে সৎ লোকেরা জমায়েত হয়, সেই মণ্ডলীতে আমি সমস্ত অন্তর দিয়ে প্রভুকে ধন্যবাদ দিই|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সদাপ্রভুুর প্রশংসা কর। আমি সমস্ত অন্তকরণ দিয়ে সদাপ্রভুুর ধন্যবাদ করব, সরল লোকদের সভায় এবং ধর্মসভার মধ্যে।