Psalms 111:10 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মাবুদের ভয় প্রজ্ঞার আরম্ভ; যে কেউ তদনুযায়ী কাজ করে, সে সুবুদ্ধি পায়; তাঁর প্রশংসা নিত্যস্থায়ী।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সদাপ্রভুর ভয় প্রজ্ঞার আরম্ভ; যারা তাঁর অনুশাসন মান্য করে, তাদের ভালো বোধশক্তি আছে। তাঁর প্রশংসা নিত্যস্থায়ী।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সদাপ্রভুর ভয় প্রজ্ঞার আরম্ভ; যে কেহ তদনুযায়ী কর্ম্ম করে, সে সদ্বুদ্ধি পায়; তাঁহার প্রশংসা নিত্যস্থায়ী।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সদাপ্রভুর ভয় প্রজ্ঞার আরম্ভ; যে কেহ তদনুযায়ী কর্ম করে, সে সদ্বুদ্ধি পায়; তাঁহার প্রশংসা নিত্যস্থায়ী।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভুর প্রতি ভক্তিপূর্ণ ভয় হল জ্ঞানের ভিত্তি; যারা সেই অনুসারে কাজ করে তারা সুবুদ্ধি পায়। সদাপ্রভুর প্রশংসা চিরকাল স্থায়ী।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদের প্রতি ভয় হল জ্ঞানের ভিত্তি; যারা সেই অনুসারে কাজ করে তারা সুবুদ্ধি পায়। মাবুদের প্রশংসা চিরকাল স্থায়ী।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বরের প্রতি সম্ভ্রমবোধেই প্রজ্ঞার সূজনা, যারা মেনে চলে তাঁর অনুশাসন, তারাই লাভ করে সেই প্রজ্ঞা তাঁর প্রশংসা হোক নিত্যস্থায়ী।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঈশ্বরের প্রতি ভয় এবং শ্রদ্ধা থেকেই প্রজ্ঞার সূত্রপাত হয়| যারা ঈশ্বরকে মান্য করে তারা খুব বিচক্ষণ| চিরদিন ঈশ্বরের প্রতি প্রশংসাগীত গাওয়া হবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সদাপ্রভুুকে সম্মান করা প্রজ্ঞার আরম্ভ; যে কেউ তাঁর নির্দেশ মেনে চলে সে ভালো বুদ্ধি পায়; তাঁর প্রশংসা অনন্তকাল স্থায়ী।