Psalms 111:9 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তিনি তাঁর লোকদের কাছে মুক্তিবার্তা পাঠিয়েছেন; তিনি চিরকালের জন্য তাঁর নিয়ম স্থির করেছেন; তাঁর নাম পবিত্র ও ভয়াবহ।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিনি তাঁর লোকেদের মুক্তি দিয়েছেন; তিনি চিরতরে নিজের নিয়ম স্থির করেছেন, তাঁর নাম পবিত্র ও ভয়াবহ।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তিনি আপন প্রজাদের কাছে মুক্তি পাঠাইয়াছেন; তিনি চিরকাল তরে আপন নিয়ম স্থির করিয়াছেন; তাঁহার নাম পবিত্র ও ভয়াবহ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তিনি আপন প্রজাদের কাছে মুক্তি পাঠাইয়াছেন; তিনি চিরকাল তরে আপন নিয়ম স্থির করিয়াছেন; তাঁহার নাম পবিত্র ও ভয়াবহ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাঁর লোকদের জন্য তিনি মুক্তির বন্দোবস্ত করেছেন; তিনি আদেশ দিয়ে চিরকালের জন্য তাঁর ব্যবস্থা স্থাপন করেছেন। তিনি পবিত্র; তিনি ভয় ও ভক্তি জাগান।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাঁর বান্দাদের জন্য তিনি মুক্তির বন্দোবস্ত করেছেন; তিনি হুকুম দিয়ে চিরকালের জন্য তাঁর ব্যবস্থা স্থাপন করেছেন। তিনি পবিত্র; তিনি ভয় জাগান।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তিনি আপন প্রজাদের করেছেন মুক্ত, স্থাপন করেছেন তাদের সাথে শাশ্বত সন্ধিচুক্তি পবিত্র ও মহাসম্ভ্রমশালী তাঁর নাম।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাঁর লোকেদের উদ্ধার করার জন্য ঈশ্বর কাউকে পাঠিয়েছিলেন এবং ঈশ্বর তাদের সঙ্গে যে চুক্তি করেছেন তা চিরদিন বজায় থাকবে| ঈশ্বরের নাম ভয়ঙ্কর এবং পবিত্র|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তিনি তাঁর লোকেদের বিজয় দিয়েছেন; তিনি চিরকালের জন্য তাঁর বিধি স্থির করেছেন; তাঁর নাম পবিত্র এবং অসাধারন।