Psalms 112:1 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মাবুদের প্রশংসা হোক! সুখী সেই জন, যে মাবুদকে ভয় করে, যে তাঁর হুকুমনামায় অতিমাত্র প্রীত হয়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সদাপ্রভুর প্রশংসা করো। ধন্য সেই ব্যক্তি, যে সদাপ্রভুকে সম্ভ্রম করে, যে তাঁর আজ্ঞা পালনে মহা আনন্দ পায়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমরা সদাপ্রভুর প্রশংসা কর। ধন্য সেই জন, যে সদাপ্রভুকে ভয় করে, যে তাঁহার আজ্ঞাতে অতিমাত্র প্রীত হয়।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমরা সদাপ্রভুর প্রশংসা কর। ধন্য সেই জন, যে সদাপ্রভুকে ভয় করে, যে তাঁহার আজ্ঞাতে অতিমাত্র প্রীত হয়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভুর প্রশংসা হোক। যে সদাপ্রভুকে ভক্তিপূর্ণ ভয় করে এবং তাঁর আদেশে খুব আনন্দিত হয় সে ধন্য।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আলহামদুলিল্লাহ্! ধন্য সে, যে মাবুদকে ভয় করে এবং তাঁর হুকুমে খুব আনন্দিত হয়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বরের প্রশংসা কর ধন্য সেই জন, যে তাঁকে সম্ভ্রম করে, তাঁর নির্দেশ পালনে যার পরম আনন্দ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভুর প্রশংসা কর! সেই ব্যক্তি যে প্রভুকে ভয় ও শ্রদ্ধা করে সে খুব সুখী হবে| সেই ব্যক্তি ঈশ্বরের আজ্ঞা পছন্দ করে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সদাপ্রভুুর প্রশংসা কর। ধন্য সে লোক যে সদাপ্রভুুকে মান্য করে, যে তাঁর আদেশে অত্যন্ত আনন্দিত হয়।