Psalms 112:10 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
দুষ্ট লোক তা দেখে বিরক্ত হবে; সে দন্ত ঘর্ষণ করবে ও গলে যাবে; দুষ্টদের অভীষ্ট বিনষ্ট হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
দুষ্টলোক এসব দেখবে আর উত্ত্যক্ত হবে, সে ক্রোধে দন্তঘর্ষণ করবে আর নিঃশেষ হবে; দুষ্টদের আকাঙ্ক্ষা বিনষ্ট হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
দুষ্ট লোক তাহা দেখিয়া বিরক্ত হইবে; সে দন্ত ঘর্ষণ করিবে, ও গলিয়া যাইবে; দুষ্টগণের অভীষ্ট বিনষ্ট হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
দুষ্ট লোক তাহা দেখিয়া বিরক্ত হইবে; সে দন্ত ঘর্ষণ করিবে, ও গলিয়া যাইবে; দুষ্টগণের অভীষ্ট বিনষ্ট হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
দুষ্ট লোক তা দেখে বিরক্ত হবে; সে দাঁতে দাঁত ঘষবে ও শেষ হয়ে যাবে। দুষ্টদের আশা-ভরসা নিষ্ফল হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
দুষ্ট লোক তা দেখে বিরক্ত হবে; সে দাঁতে দাঁত ঘষবে ও শেষ হয়ে যাবে। দুষ্টদের আশা-ভরসা নিষ্ফল হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দুর্জন এসব দেখে রোষে জর্জরিত হবে, কোপানলে জ্বলে যাবে বুক, সে ডুবে যাবে হতাশায়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
দুষ্ট লোকরা এই সব দেখে রেগে যায়| ওরা রাগে দাঁত কড়মড় করতে থাকে কিন্তু তারপর ওরা অদৃশ্য হয়ে যায়| যা সব থেকে বেশী করে দুষ্ট লোকরা চায় তা ওরা পাবে না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
দুষ্টলোক এটা দেখবে এবং রাগ করবে; সে দাঁতে দাঁত ঘষবে এবং গলে যাবে; দুষ্টলোকের ইচ্ছা বিনষ্ট হবে।