Psalms 112:8 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তার অন্তর সুস্থির, সে ভয় করে না, শেষে সে তাঁর বিপক্ষদের পরাজয় দেখবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তার হৃদয় সুস্থির, সে ভয় করবে না; অবশেষে সে বিজয়ীর মতো তার শত্রুদের দিকে তাকাবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহার চিত্ত সুস্থির; সে ভয় করে না, শেষে সে আপন বিপক্ষদের দশা দেখিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহার চিত্ত সুস্থির; সে ভয় করে না, শেষে সে আপন বিপক্ষদের দশা দেখিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তার অন্তর সুস্থির বলে সে ভয় করে না; শেষে সে তার শত্রুদের পরাজয় দেখবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তার অন্তর সুস্থির বলে সে ভয় করে না; শেষে সে তার শত্রুদের পরাজয় দেখবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তার চিত্ত স্থিরপ্রতিষ্ঠ, তাই সে ভয় করে না, সে প্রত্যক্ষ করবে শত্রুর পরাজয় এই তার নিশ্চিত প্রত্যয়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেই ব্যক্তি নিজের বিশ্বাসে দৃঢ়| সে কখনও ভয় পাবে না সুতরাং সে তার শত্রুদের পরাজিত করবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তার হৃদয় শান্ত, ভয় নেই, যতক্ষণ না সে তার বিপক্ষদের ওপর বিজয় দেখে।