Psalms 113:3 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সূর্যের উদয়স্থান থেকে তার অস্তস্থান পর্যন্ত মাবুদের নাম প্রশংসনীয়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সূর্যের উদয়স্থান থেকে অস্তস্থান পর্যন্ত সদাপ্রভুর নামের প্রশংসা হোক।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সূর্য্যের উদয়স্থান অবধি তাহার অস্তস্থান পর্য্যন্ত সদাপ্রভুর নাম কীর্ত্তনীয়।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সূর্যের উদয়স্থান অবধি তাহার অস্তস্থান পর্যন্ত, সদাপ্রভুর নাম কীর্তনীয়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সূর্য ওঠার স্থান থেকে শুরু করে তার অস্ত যাবার স্থান পর্যন্ত সদাপ্রভুর গৌরব হোক।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সূর্য ওঠার স্থান থেকে শুরু করে তার অস্ত যাবার স্থান পর্যন্ত মাবুদের প্রশংসা হোক।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
উদয়াচল থেকে অস্তাচল অবধি কীর্তিত হোক প্রভু পরমেশ্বরের নাম।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যেখানে পূর্বদিকে সূর্যোদয় হয় সেখান থেকে শুরু করে পশ্চিমে যেখানে সূর্য অস্ত যায় সেখান পর্যন্ত প্রভুর নামের প্রশংসা হোক্|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সূর্য্য ওঠা থেকে অস্ত পর্যন্ত, সদাপ্রভুুর নামের প্রশংসা হওয়া উচিত।