Psalms 113:4 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মাবুদ সর্বজাতির উপরে অবস্থিত, তাঁর গৌরব আসমানের উপরে উন্নত।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সদাপ্রভু সব জাতির ঊর্ধ্বে, এবং তাঁর মহিমা আকাশমণ্ডলের ঊর্ধ্বে গৌরবান্বিত।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সদাপ্রভু সর্ব্বজাতির উপরে উন্নত, তাঁহার গৌরব আকাশমণ্ডলের উপরে উন্নত।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সদাপ্রভু সর্বজাতির উপরে উন্নত, তাঁহার গৌরব আকাশমণ্ডলের উপরে উন্নত।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সমস্ত জাতি সদাপ্রভুর অধীন; আকাশেরও উপরে রয়েছে তাঁর মহিমা।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সমস্ত জাতি মাবুদের অধীন; আসমানেরও উপরে রয়েছে তাঁর মহিমা।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সর্ব জাতির উপরে সমুন্নত প্রভু পরমেশ্বর আকাশমণ্ডলের ঊর্ধ্বেও বিরাজিত তাঁর মহিমা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু, সমস্ত জাতিগুলির উর্দ্ধে| তাঁর মহিমা আকাশ পর্যন্ত যায়|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সদাপ্রভুু সবজাতির উপরে উন্নত এবং তাঁর গৌরব আকাশমণ্ডলের ওপরে উন্নত।