Psalms 113:9 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তিনি বন্ধ্যাকে গৃহিণী করেন, নিজের পুত্রদের আনন্দময়ী মা করেন। মাবুদের প্রশংসা হোক!
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিনি নিঃসন্তান মহিলাকে এক পরিবার দেন, তাকে ছেলেমেয়েদের সুখী মা করেন। সদাপ্রভুর প্রশংসা হোক।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তিনি বন্ধ্যাকে গৃহিণী করেন, পুত্রদের আনন্দময়ী মাতা করেন। তোমরা সদাপ্রভুর প্রশংসা কর।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তিনি বন্ধ্যাকে গৃহিণী করেন, পুত্রদের আনন্দময়ী মাতা করেন। তোমরা সদাপ্রভুর প্রশংসা কর।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তিনি বন্ধ্যাকে ছেলেমেয়েদের আনন্দময়ী মা করে সংসারের পূর্ণ অধিকার দেন। সদাপ্রভুর প্রশংসা হোক।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তিনি বন্ধ্যাকে ছেলেমেয়েদের আনন্দময়ী মা করে সংসারের পূর্ণ অধিকার দেন। আলহামদুলিল্লাহ্!
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তিনি বন্ধ্যাকে করেন সমাদৃতা, করেন তাকে সন্তানের আনন্দময়ী মাতা। প্রভু পরমেশ্বরের প্রশংসা কর তোমরা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
একজন নারীর কোন সন্তান না থাকতে পারে| কিন্তু ঈশ্বর তাকে সন্তান দেন ও সুখী করেন| প্রভুর প্রশংসা কর!
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তিনি সন্তানহীনাকে গৃহিণী করেন, কারণ তাকে শিশুদের আনন্দময়ী মা করেন। সদাপ্রভুুর প্রশংসা কর।