Psalms 115:1 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হে মাবুদ, আমাদের নয়, আমাদের নয়, কিন্তু তোমারই নাম গৌরবান্বিত কর, তোমার অটল মহব্বতের অনুরোধে, তোমার বিশ্বস্ততার অনুরোধে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমাদের নয়, হে সদাপ্রভু, আমাদের নয়, কিন্তু তোমারই নাম গৌরবান্বিত করো, তোমার প্রেম ও বিশ্বস্ততার কারণে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হে সদাপ্রভু, আমাদিগকে নয়, আমাদিগকে নয়, কিন্তু তোমারই নাম গৌরবান্বিত কর, তোমার দয়ার অনুরোধে, তোমার সত্যের অনুরোধে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হে সদাপ্রভু, আমাদিগকে নয়, আমাদিগকে নয়, কিন্তু তোমারই নাম গৌরবান্বিত কর, তোমার দয়ার অনুরোধে, তোমার সত্যের অনুরোধে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমাদের নয়, হে সদাপ্রভু, আমাদের নয়, কিন্তু তোমার গৌরব হোক; তোমার অটল ভালবাসা ও বিশ্বস্ততার জন্যই হোক।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমাদের নয়, হে মাবুদ, আমাদের নয়, কিন্তু তোমার প্রশংসা হোক; তোমার অটল মহব্বত ও বিশ্বস্ততার জন্যই হোক।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমারই নাম হে প্রভু পরমেশ্বর, শুধু তোমারই নাম কর গৌরবান্বিত, আমাদের নাম নয়, তোমার অবিচল প্রেম ও সত্যপরায়ণতার জন্য।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
হে প্রভু, আমাদের কোন সম্মান পাওয়া উচিৎ নয়| সব সম্মানই আপনার| আপনার প্রেমের জন্য আমরা আপনাকে বিশ্বাস করতে পারি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমাদেরকে নয়, সদাপ্রভুু, আমাদেরকে নয়, কিন্তু তোমার নাম সম্মান আনে, কারণ তোমার বিশ্বস্ততার নিয়ম এবং তোমার বিশ্বাসযোগ্যতার জন্য।