Psalms 115:17 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মৃতেরা মাবুদের প্রশংসা করে না, যারা নিস্তব্ধ স্থানে নামে, তারা কেউ করে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যারা মৃত, যারা নীরবতার স্থানে নেমেছে তারা সদাপ্রভুর প্রশংসা করে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
মৃতেরা সদাপ্রভুর প্রশংসা করে না, যাহারা নিস্তব্ধ স্থানে নামে, তাহারা কেহ করে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
মৃতেরা সদাপ্রভুর প্রশংসা করে না, যাহারা নিস্তব্ধ স্থানে নামে, তাহারা কেহ করে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মৃতেরা তো সদাপ্রভুর গৌরব করে না; যারা মৃত্যুর নীরবতার মধ্যে নেমে যায় তারা গৌরব করে না;
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মৃতেরা তো মাবুদের প্রশংসা করে না; যারা মৃত্যুর নীরবতার মধ্যে নেমে যায় তারা প্রশংসা করে না;
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বরের স্তব করে না মৃতজনেরা, নিঃশব্দলোকে চলে গেছে যারা তারাও করে না প্রভুর স্তব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মৃত লোকেরা ঈশ্বরের প্রশংসা করে না| মৃত লোকেরা, যারা কবরে রয়েছে তারা প্রভুর প্রশংসা করে না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
মৃতেরা সদাপ্রভুুর প্রশংসা করে না, যারা নিস্তদ্ধ জায়গায় নেমে যায়।