Psalms 115:18 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু আমরা মাবুদের শুকরিয়া আদায় করবো, এখন থেকে অনন্তকাল পর্যন্ত করবো। মাবুদের প্রশংসা হোক!
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু আমরা সদাপ্রভুর উচ্চপ্রশংসা করব, এখন ও অনন্তকাল পর্যন্ত। সদাপ্রভুর প্রশংসা করো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু আমরা সদাপ্রভুর ধন্যবাদ করিব, এখন অবধি অনন্তকাল পর্য্যন্ত করিব। তোমরা সদাপ্রভুর প্রশংসা কর।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু আমরা সদাপ্রভুর ধন্যবাদ করিব, এখন অবধি অনন্তকাল পর্যন্ত করিব। তোমরা সদাপ্রভুর প্রশংসা কর।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু আমরা সদাপ্রভুর গৌরব করব, গৌরব করব এখন থেকে চিরকাল। সদাপ্রভুর প্রশংসা হোক।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু আমরা মাবুদের প্রশংসা করব, প্রশংসা করব এখন থেকে চিরকাল। আলহামদুলিল্লাহ্‌!
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু আমরা যারা রয়েছি জীবিত মুখরিত হব প্রভুর জয়গানে এখন ও চিরকাল। প্রভু পরমেশ্বরের প্রশংসা কর তোমরা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু আমরা এখন প্রভুর ধন্যবাদ করছি এবং চিরদিন আমরা তাঁকে ধন্যবাদ দেবো| প্রভুর প্রশংসা কর!
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু আমরা সদাপ্রভুুকে মহিমান্বিত করব, এখন এবং অনন্তকাল। সদাপ্রভুুর প্রশংসা কর।