Psalms 115:7 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হাত থাকতেও স্পর্শ করতে পারে না; পা থাকতেও চলতে পারে না; তারা কণ্ঠ দিয়ে কোন আওয়াজ করতে পারে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
হাত আছে, কিন্তু তারা অনুভব করতে পারে না, পা আছে, কিন্তু তারা চলতে পারে না, এমনকি তারা মুখ দিয়ে একটি শব্দও উচ্চারণ করতে পারে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হস্ত থাকিতেও স্পর্শ করিতে পারে না; চরণ থাকিতেও চলিতে পারে না; তাহারা কণ্ঠে কথা কহিতে পারে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হস্ত থাকিতেও স্পর্শ করিতে পারে না; চরণ থাকিতেও চলিতে পারে না; তাহারা কন্ঠে কথা কহিতে পারে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাদের হাত আছে কিন্তু ছুঁতে পারে না, পা আছে কিন্তু হাঁটতে পারে না, গলা দিয়ে কোন শব্দও বের করতে পারে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাদের হাত আছে কিন্তু ছুঁতে পারে না, পা আছে কিন্তু হাঁটতে পারে না, গলা দিয়ে কোন শব্দও বের করতে পারে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হাত আছে তবু স্পর্শ শক্তি নাই পা থাকতেও চলতে পারে না এরা, ধ্বনিত হয় না কোন কথা তাদের কণ্ঠে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ওদের হাত আছে কিন্তু অনুভব করতে পারে না| ওদের পা আছে কিন্তু চলতে পারে না এবং ওদের কন্ঠ থেকে কোন স্বর আসে না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাদের হাত আছে কিন্তু স্পর্শ করতে পারে না; তাদের পা আছে কিন্তু তারা চলতে পারে না; তারা মুখ দিয়ে কথা বলতে পারে না।